সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে ২৮/সি নম্বর সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার এম শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক চার কেজি ৬শ’ গ্রাম হবে। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’
আরও পড়ুন: গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা শনাক্ত, সরঞ্জামসহ আটক ৩