চিকিৎসা শেষে অধ্যাপক জাফর ইকবালের প্রথম ক্লাস

শিক্ষার্থীদের সঙ্গে অধ্যাপক জাফর ইকবালের সেলফিচিকিৎসা শেষে ক্লাসে নিয়মিত হয়েছেন বিশিষ্ট লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ১ মাস পর মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ভবনের ৩২৯ নম্বর কক্ষে প্রথম ক্লাস নেন অধ্যাপক জাফর ইকবাল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্ষের ‘ডিসক্রিট ম্যাথমেথিকস’ বিষয়ে তিনি ক্লাস নেন।

সিএসই বিভাগের শিক্ষার্থী শাকিরুল ইসলাম জানান,  কুশল বিনিময় করেই ক্লাস শুরু করেন স্যার। আর এটিই অসুস্থ পরবর্তী সময়ে স্যারের প্রথম ক্লাস। তবে ক্লাসে স্যারের শারীরিক অবস্থা আগের মতোই মনে হয়েছে।

ক্লাস নিচ্ছেন অধ্যাপক জাফর ইকবালগত ৩ মার্চ বিকাল ৫টায় ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইইই বিভাগের আয়োজনে ‘রোবট ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী’  অনুষ্ঠানের সমাপনী পর্বে ফয়জুল নামের এক তরুণের ছুরিকাঘাতে তিনি আহত হন।