তিনি বলেন, ‘ওয়েবসাইটটির কার্যক্রম এখন বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে এটি হ্যাক করা হয়েছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওয়েবসাইটে কোনও ধরনের নিরাপত্তা ঘাটতি আছে কিনা সেটাও দেখা হচ্ছে। আজকেই আবার ওয়েবসাইটটি সচল করা হবে।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে এ ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এটি শাবির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হ্যাক করতে পারে বলেও গুঞ্জন উঠেছে ক্যাম্পাসে।