তিনি আরও জানান, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সাইটটির নিরাপত্তার যেসব ক্রটি ছিল তা খতিয়ে দেখার পাশাপাশি সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে হ্যাকার কে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
বুধবার গভীর রাতে শাবির অফিসিয়ায়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ে। রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্ট দেওয়া হয়। বাংলায় তার অর্থ দাঁড়ায়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’
এদিকে ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পর বাজনা বাজছে। এটা নিয়ে শাবির ফেসবুক গ্রুপগুলোতে নিন্দার ঝড় ওঠে।
এর আগে গত ২০১৪ সালের ২৫ নভেম্বর এবং ২০১৫ এর ২৬ আগস্টেও হ্যাকিংয়ের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটি।