হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পুলিশের ওপর হামলা, বিস্ফোরকসহ ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে রুবেল চৌধুরী দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে রবেল চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বলেন, একটি মামলায় হাজিরা দেওয়ার সময় পুলিশ তাকে অন্যায়ভাবে আটক করেছে।