হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এই তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রিয়াদ তার বাড়ির চালের ওপর উঠে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।