সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণবিধি না মেনে প্রচারণা চালানোর অভিযোগে তাকে শোকজ করা হয়েছে বলে জানান সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান। মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে তাকে সিলেট আঞ্চলিক নির্বাচনি কার্যালয় থেকে কারণ দর্শানোর এ চিঠিটি দেওয়া হয়।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান জানান, মেয়র প্রার্থী জুবায়ের আচরণবিধি না মেনে প্রচারণা চালানোয় তাকে শোকজ করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন বুধবারের (৪ জুলাই) মধ্যে তাকে এ চিঠির জাবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
এ ব্যাপারে জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমি নির্বাচনের কোনও আচরণবিধি ভঙ্গ করিনি। এছাড়া নির্বাচন অফিস থেকে দেওয়া কোনও চিঠি আমি পাইনি।’