পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আবু তাহের ও তার ছেলে হুসাইন মিয়া একটি মোটরসাইকেলে করে মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাহের নিহত হন। এ ঘটনায় আহত তার ছেলেকে হুসাইনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।