পুলিশ কমিশনার জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন গত ৩ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর পুলিশ হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করেন। এছাড়াও পাওয়া আরও তথ্যের ভিত্তিতে ওই মামলায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে তারা হলো– ফয়জুল হাসান ওরফে ফয়েজ, তার বন্ধু সোহাগ মিয়া, ফয়েজের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান।
পরিতোষ বোষ বলেন, ‘ আমরা জানতে পেরেছি, জসিম উদ্দীন রহমানী ও তামিম উল আদনানীর বই পড়ে এবং ওলিপুরি হুজুরের ওয়াজ শুনে আক্রমণকারী ফয়েজ হিজাদে উদ্বুদ্ধ হয়। এছাড়া জসিম উদ্দিন রহমানীর লেখা উন্মুক্ত তরবারি পড়ে এবং তিতুমীরের মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা সৃষ্টি হয় জফর ইকবাল একজন নাস্তিক। এমন ধারণা সৃষ্টির পর সে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করে’