ছাত্রের ওপর এসিড নিক্ষেপ করলো শিক্ষক

এসিড নিক্ষেপের শিকার ছাত্র মহিউদ্দীনহবিগঞ্জ শহরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মহিউদ্দীনের ওপর এসিড নিক্ষেপ করেছে ওই কলেজের শিক্ষক আব্দুল কাইয়ুম। শনিবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এসিডে মহিউদ্দীনের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দীন ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

এসিড নিক্ষেপকারী শিক্ষককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশপ্রত্যক্ষদর্শীরা জানান, এসিড নিক্ষেপের পর কলেজের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এছাড়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে।

সহপাঠীর ওপর এসিড নিক্ষেপের পর রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরাএসিড নিক্ষেপের সত্যতা শিকার করে ওই শিক্ষক বলেন, “ক্লাসরুমের মধ্যে ওই শিক্ষার্থী ‘নিরাপদ সড়ক চাই’ বলে স্লোগান দেয়। এ সময় তাকে থামতে বলা হয়। কিন্তু সে না থামলে তার দিকে আমি গ্লাসে রাখা পানি নিক্ষেপ করি। কিন্তু গ্লাসে যে এসিড ছিল তা আমি জানতাম না। আমি পানি মনে করেই তার দিকে গ্লাসের ওই তরল ছুড়ে মারি।’