রবিবার(৫ আগস্ট) সকাল ৮টা থেকে শাবির প্রধান ফটকের সামনে অবস্থান করতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান করে। এতে বিশ্ববিদ্যালয়ের ভেতর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।
ক্যাম্পাস ও প্রশাসনিক সূত্রে জানা যায়, ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ডিপার্টমেন্টের ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তবে এ ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে কোনোওরকম অচলাবস্থা সৃষ্টি হয়নি।
শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘নিরাপদ সড়কের দাবি আমাদের সকলের ন্যায্য দাবি। আমি আপনারা সবাই এই দাবির বাইরে কেউ নই।’ এছাড়া ধানমন্ডির ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।