প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় যুবক গ্রেফতার

 

গ্রেফতার শোয়েব আহমদ (মাঝে)মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে তা ফেসবুকে পোস্ট করায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় শোয়েব আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ আগস্ট) ভোররাতে কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। শোয়েব আহমদ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মানিক মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক চম্পক দাম বলেন, ‘শোয়েব আহমদ নামের একটি আইডি থেকে বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এটি দেখার পর আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক তাকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এই মামলায় শোয়েব আহমদকে গ্রেফতার করা হয়।’