তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশকে অচল করার জন্য শিক্ষার্থীদের দিয়ে নীলনকশা তৈরি করেছিল বিএনপি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জনগণ তা প্রতিহত করেছে। বিএনপি চায় না দেশ শান্তিতে থাকুক। তারা চায় অশান্তি আর আওয়ামী লীগ সরকার চায় জনগণকে শান্তিতে রাখতে।
এ সময় বিএনপির সঙ্গে সংলাপের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর সংবাদ পেয়ে তাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া ঘরের দরজাই খুলেননি। এরপর আর বিএনপির সঙ্গে সংলাপ করা যায় না।’
ওবায়দুল কাদের ছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, খালিদ আহমদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান। শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।