আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য নবাব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম সাধারন সম্পাদক এমদাদুল হক।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয় জনকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।