সুনামগঞ্জে বজ্রাঘাতে নিহত ১

সুনামগঞ্জসুনামগঞ্জের ছাতকে বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে আশ্রব আলী (৫৫) নামে এক জেলে নিহত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত আশ্রব আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের আশ্রব আলী গ্রামের পার্শ্ববর্তী বিলে মাছ ধরছিলেন। এসময় আকস্মিক বজ্রাঘাতে তিনি মারা যান।

ওসি জানান,নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।