সিলেটে বিএনপি-জামায়াতের ৬৮ নেতাকর্মী গ্রেফতার



সিলেটসিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর থেকে বুধবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসব নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে। এদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশের আগে বিএনপি ও জামায়াতের এই নেতাকর্মীদের গ্রেফতার করা হল।