এর আগে, গত ৯ অক্টোবর মামলার বাদী মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি আবেদন করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ উল্লেখযোগ্য আসামিদের গ্রেফতার করতে পারেনি।
এসআই অনুপ চৌধুরী বলেন, ‘বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাকে মামলার দায়িত্ব দেওয়া হয়। মামলার নথিপত্র পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছি। আশা করছি শিগগিরই ভালো খবর দিতে পারবো।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় সাবেক তদন্ত কর্মকর্তা নগরের বিভিন্নস্থান থেকে তিনজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। এদের কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।’
প্রঙ্গসত, গত ১১ আগস্ট রাতে সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ছাত্রদলের একটি গ্রুপ রাজুসহ তার দুই সহযোগীর ওপরে হামলা করে। হামলার পর প্রায় ১০ মিনিট ধরে রাজুর রক্তাক্ত দেহ রাস্তায় পড়েছিল। পরে তার সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।