ঐক্যফ্রন্ট জনগণের কাছে অকার্যকর : সিলেটে অর্থমন্ত্রী

আবুল-মাল-আবদুল-মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, `সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। একথা স্বীকার করতেই হবে। দেশের রাজনীতিতে ঐক্যফ্রন্ট কোনও সময়ই প্রভাব ফেলতে পারবে না।‘ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকালে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির দল আছে বলে ঐক্যফ্রন্ট দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, তবে নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। কারণ, ফ্রন্টভুক্ত দলগুলো ইতোমধ্যে জনগণের কাছে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের কেউ কেউ বিএনপির সঙ্গে জোট করে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে চাইছেন, এমন বক্তব্যকে 'হিপোক্রেসি' বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ ধরনের মন্তব্যকে তিনি 'মুনাফেকি' বলেও অভিহিত করেন।