সিলেটে স্কুলছাত্র খুন

স্কুলছাত্র আবু হোসাইন জাহিদসিলেট নগরের উপশহর এলাকায় বিরোধের জের ধরে আবু হোসাইন জাহিদ (১৮) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাহিদ নগরের সৈদানীবাগ এলাকার কামাল মিয়ার ছেলে। সে উপশহরের সীমান্তিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, ঘটনার সময় জাহিদের সঙ্গে তার আরও কয়েকজন সহপাঠী ছিল। তার চলাফেরা ভালো ছিল না। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বাবা কামাল মিয়া জানান, জাহিদের সঙ্গে কারও বিরোধ ছিল না।

পুলিশ জানায়, শাহপরাণ থানার উপশহর এলাকায় বিরোধের জের ধরে তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তার উরু ও শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জাহিদ তার ফেসবুক আইডিতে প্রায় ৩ ঘণ্টা আগে লিখেছে ‘মৃত্যু শেষ ঠিকানা’।