হবিগঞ্জে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

হবিগঞ্জে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে ও তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগন, সৈয়দ জনি আহমেদ, জসিম মাহমুদ, মুর্শেদ আলম, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম রাব্বী, কাউছার আহমেদ রনি, সৈয়দ আশরাফ আহমেদ, সজীব আহমেদ হৃদয়, পরান আহমেদ, আরফিন আবদাল রিয়াদ, শাহ আমিন, আরিফ খান, শামছুল আলম রিপন, আব্দুল্লাহ পারভেজ, শামিম আহমেদ, মিজবাহ উদ্দিন ছাদেক, মুবারক আহমেদ, কাউছার আহমেদ, তরিকুল ইসলাম রাজিব, মবিন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। একইসঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ জানিয়ে সব রাজবন্দির মুক্তি দাবি করেন।