মঙ্গলবার (২৫ নভেম্বর)দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। মনোনয়নপত্র দাখিলের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসমং সাংবাদিকদের এম এ মান্নান বলেন, ‘দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রাখায় আমি তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর মন্ত্রী সভায় বিগত ৫ বছর আমি কাজ করেছি। তিনি আমার প্রতি পুনরায় আস্থা রেখেছেন। তিনি আমার কাজের মূল্যায়ন করেছেন। আমি চেষ্টা করেছি সততা ও পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবা করার। সেবা কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পিছিয়ে পড়া মানুষজন। কৃষক,শ্রমিক, শিশু, নারী, প্রতিবন্ধী, নিম্নআয়ের মানুষের সেবা করার চেষ্টা করেছি। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করেছি।এজন্য আমাকে নির্বাচনি এলাকার জনগণ সহযোগিতা করেছেন। আমি জনগনের প্রতি বিশ্বাস রাখি তারা আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।’
এম এ মান্নান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তার সঙ্গে এলাকার ভোটাররা একাত্ম হয়েছেন। আমি দরিদ্র পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও কাজ করে যেতে চাই।’