এই দেশে রাজাকারের শাসন শেষ: পরিকল্পনামন্ত্রী

01পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এই দেশে রাজাকার ,স্বাধীনতাবিরোধীদের শাসন শেষ। আমরা সব বাঙালি ঐক্যবদ্ধ হয়ে এই দেশ শাসন করবো, উন্নতি করবো এবং সব মানুষের জীবনে কল্যাণ নিয়ে আসবো।’ শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পরিষদের মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে এক বিজয় সমাবেশেতিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ স্থানীয় উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতারা।