উপজেলা পরিষদ নির্বাচন

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যউপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকালে হবিগঞ্জের বানিয়াচং শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে পুলিশ ও আনসারসহ সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ কনস্টেবল জামাল উদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে ভোট কেন্দ্রের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশের অবস্থানশাহপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাসেমের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ লাগে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।