মো. আল-আমিন জানান, বড় মসজিদ রোড, কামিনীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজার, নিউ মার্কেটে বাজার তদারকি করা হয়। জুড়ী বড় মসজিদ রোডে ইষ্টি কুটুম গোশতের দোকানকে ৩ হাজার, কামিনীগঞ্জ বাজারে বিছমিল্লাহ সবজি ভাণ্ডারকে ৩ হাজার, ভবানীগঞ্জ বাজারে আতিক স্টোরকে ২ হাজার, আল আমিনের ফলের দোকানকে ২ হাজার, নিউ মার্কেটে বাবুল মিয়ার সবজির দোকানকে ৫শ টাকা জরিমানা করা হয়।
মো. আল-আমিন বলেন, ‘মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর অবস্থায় ফ্রিজে মাংস সংরক্ষণ করে বিক্রি, মূল্য তালিকার নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য রাখাসহ বিভিন্ন অপরাধে তাদেরকে জরিমানা করা হয়।’