বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘অনন্ত বিজয় হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নুরুল আলম আদালতে সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি এই আদালতে মামলার সাক্ষী সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে আদালত জেরা করেন।
তিনি আরও জানান, আদালতের জেরায় রজতকান্তি গুপ্ত ব্লগার অনন্ত শরীরে কোথায় কোথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার বর্ণনা দেন। এ সময় তিনি সুরতহালে বিষয়ে বিভিন্ন তথ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১ অক্টোবর।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।