আর্ল রবার্ট মিলার বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে সেখানে পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা দেশে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর বিশ্ব সম্প্রদায়ের চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে; যা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারে।’ এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।