হবিগঞ্জে সেরা প্রতিবেদক হলেন বাংলা ট্রিবিউনের নূর

সেরা প্রতিবেদকের পুরস্কার নিচ্ছেন বাংলা ট্রিবিউনের নূরহবিগঞ্জে ২০১৯ সালের সেরা প্রতিবেদনের পুরস্কার প্রদান করা হয়েছে। টেলিভিশন, জাতীয় দৈনিক সংবাদপত্র, অনলাইন এবং স্থানীয় দৈনিক সংবাদপত্র এই চার ক্যাটাগরিতে মোট ১৪ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়। এতে অনলাইন নিউজ ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন পুরস্কার লাভ করেন।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সেরা প্রতিবেদকের উপ-কমিটির আহ্বায়ক রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজসহ অনেকে।
অনুষ্ঠানে টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর প্রথম, চ্যানেল ২৪ এর রাসেল চৌধুরী দ্বিতীয়, ৭১ টেলিভিশনের শাকিল চৌধুরী ও জয়যাত্রা টিভির সনি চৌধুরী যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন। এছাড়া বিশেষ পুরস্কার পান এসএ টিভির আব্দুর রউফ সেলিম।
জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দ্বিতীয় হন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলমগীর মিয়া, তৃতীয় হন যৌথভাবে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এবং দৈনিক মানবজমিনের রাশেদ খান।
অনলাইনে প্রথম বাংলানিউজের বদরুল আলম ও দ্বিতীয় বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন।
স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন দৈনিক প্রভাকরের শোয়েব চৌধুরী, দ্বিতীয় হন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নিতেশ দেব ও তৃতীয় হন মুখ পত্রিকার এস এম সুরুজ আলী।
এর আগে হবিগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।