রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘পলিথিন ব্যাগ আমাদের পানি, মাটি ও বায়ু দূষিত করে। এটা ব্যবহার বন্ধে আইন করা হয়েছে। তারপরও আমরা এটার ব্যবহার বন্ধ করতে পারছি না। সে কারণে আমি এ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ সবার সহযোগিতা কামনা করছি।’
বননিধন বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘পরিবেশ রক্ষার্থে আমাদের বন নিধন বন্ধের পাশাপাশি বৃক্ষরোপণে মনোনিবেশ করতে হবে। আমরা পরিকল্পনা করেছি, মুজিববর্ষে দেশে ১ কোটি চারা গাছ রোপণ করবো। আপনাদের সবার সহযোগিতা পেলে একটি সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়তে পারবো।’
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনসহ ‘বি’ ইউনিট অন্তর্ভুক্ত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতরপ্রধানরা।