এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক।
এদিকে মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দাপট বেড়েই চলছে। দিনের বেলা কুয়াশা তেমন না থাকলেও থাকছে শীতের তীব্রতা। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে শীতে শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে।