নিহত নূর মিয়া উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এবং শরীফ উদ্দিন একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে।
ওসি জানান, গরু চরানোর সময় হঠাৎ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় দুজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।