জ্বর-গলাব্যথায় কিশোরীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টিনে





লাশহবিগঞ্জে জ্বর-সর্দিকাশি ও গলাব্যথায় এক কিশোরীর (১৭) মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই কিশোরীর বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।

ওসি ইকবাল হোসেন জানান, ওই কিশোরীকে জ্বর-সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে সিলেটে পাঠানো হলে কিশোরীর আত্মীয় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকালে ওই কিশোরী মারা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।

ওসি আরও জানান, নমুনা পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।