শনিবার (২৫ এপ্রিল) হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেন। ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, শনিবার দুপুরে হবিগঞ্জের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ সামসু উদ্দিন মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা যান।
তিনি আরও জানান, ওই ব্যক্তির লাশ হবিগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে ২৫ এপ্রিল পর্যন্ত ৪৯ দিনে ১৪০ জনের মৃত্যু হয়েছে।