এবার ধান কেটে দিলেন উপজেলা চেয়ারম্যান

কৃষকের ধান কেটে দিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান হাকালু‌কি হাওরের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অং‌শে ভূক‌শিমইল ইউনিয়‌নের এক কৃষ‌কের ধান কে‌টে ঘ‌রে তুলে দি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান একেএম স‌ফি আহমদ সলমান।

শ্রমিক সংকট থাকায় কৃষক লেছু মিয়া তার জ‌মি‌র ধান কাটতে পারছিলেন না। খবর পে‌য়ে কুলাউড়া উপ‌জেলা চেয়ারম্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপতি স‌ফি আহমদ সলমান রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ-সংগঠনের প্রায় ৩০ নেতাকর্মী নিয়ে ওই কৃষকের ধান কেটে বা‌ড়ি‌তে পৌঁছে দেন।

কৃষক লেছু মিয়া বলেন,  প্রায় এক একর জমির বোরো ধান কেটে দিয়েছেন উপ‌জেলা চেয়ারম্যান ও তার কর্মী বাহিনী। তিনি যে উপকার কর‌লেন তার ঋণ শোধ হওয়ার নয়। আমার পরিবার তার কাছে কৃতজ্ঞ।

কৃষকের ধান কেটে দিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

উপজেলা চেয়ারম্যান বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকের পাশে দাঁ‌ড়ি‌য়ে‌ছি। কৃষ‌ক না বাঁচ‌লে আমা‌দেরও না খে‌য়ে থাক‌তে হ‌বে। তাই ভূক‌শিমইল এলাকার কৃষ‌কের ধান কে‌টে দি‌তে গি‌য়ে‌ছিলাম। যত দ্রুত সম্ভব কুলাউড়ার সব কৃষ‌কের স্বপ্ন ঘ‌রে তু‌লে দি‌তে আমরা বদ্ধ প‌রিকর।

তি‌নি ব‌লেন, একজন উপ‌জেলা চেয়ারম্যান এবং আওয়ামী লী‌গের কর্মী হি‌সে‌বে ধান কে‌টে দি‌য়ে‌ছি। যাতে আওয়ামী লী‌গের নেতা, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলী‌গের নেতারা উৎসা‌হিত হ‌য়ে কৃষ‌কের পা‌শে দাঁড়ান।