হবিগঞ্জে মৃত অটোরিকশা চালকের করোনা নেগেটিভ

হবিগঞ্জহবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সিএনজিচালিত অটোরিকশা চালকের করোনা ছিল না। সোমবার (২৭ এপ্রিল) রাতে তার নমুনার রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।

হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেরার নিজামপুর গ্রামের ৩৫ বছরের অটোরিকশা চালকের মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুউদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।

তিনি আরও জানান, তার লাশ হবিগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে আসার পর সদর উপজেরা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন রুবেলের তত্ত্বাবধানে দাফন করা হয়। দাফনের সময় করোনায় আক্রান্ত সন্দেহে সকল নিয়ম অনুসরণ করা হয়।