পিকআপ-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

Habiganj Road Accident Pic 2হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাবিব মিয়া ও নোয়াখালী জেলা সদরের খানপুর গ্রামের দিদার মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এতে দুই জন গুরুতর আহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোক্তাদির চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই জনের মৃত্যু হয়।