পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট গভীর রাতে ৩শ’ পিস ইয়াবাসহ বানিয়াচং থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সে বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার আমজাদ হোসেনের ছেলে।