শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সংগীতশিল্পী অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, অ্যাডভোকেট এনাম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। তাই প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে হবে। পাশাপাশি এসব জগন্য কর্মকাণ্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।