শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত

লাইনচ্যুত বগিসিলেট আখাউড়া  রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার  সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের  দিকে এ ঘটনা ঘটে।  এরপর খেকে  সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ  রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায়। 

লাইনচ্যুত বগি

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী  স্টেশন মাস্টার সাখাওয়াত  হোসেন জানান, সব  রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  কুলাউড়া থেকে  হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার  কাজ শুরু হবে।