প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ওয়াগনে থাকা ডিজেল কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, উপবন ট্রেন, কালনী এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে বিভাগ।
বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল প্রকৌশলী মো. সুলতান আলী জানান, এ দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রেললাইনের স্লিপারগুলো দুমড়েমুচড়ে গিয়েছিল।