সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, আকবরের সহযোগী কোম্পানীগঞ্জের আব্দুল্লাহ আল নোমানকে ধরার জন্য পুলিশের একটি বিশেষ দল কাজ করে যাচ্ছে। ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর পেয়ে আকবরকে ধরা হয়।
আকবর ভারতে পালিয়ে গিয়েছিল নাকি দেশে ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখন তদন্ত করবে পিবিআই। পাশাপাশি জেলা পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে, প্রেস বিফ্রিংয়ের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশ এসআই আকবরকে তদন্ত সংস্থা পিবিআই’র কাছে হস্তান্তর করেছে।