বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম। তিনি জানান, উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করে। আপাতত সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে লাইনচ্যুত তেলবাহী ট্রেন থেকে তেল নেওয়ার হিড়িক পড়েছে। স্থানীয় লোকজন যে যেভাবে পারছে বালতি দিয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। বিষয়টি স্থানীয় গ্রামের লোকজনের মাঝে প্রচার হলে দলে দলে তেল নেওয়ার জন্য হিড়িক পড়ে যায়। তবে লাইনচ্যুত ট্রেনটিতে কী পরিমাণ তেল ছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। তেল নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।