এ প্রকল্পের অধীনে ঘর পেয়েছেন আমির হোসেন, সবিতা রানী দাস, বেগম বিবি, খাইরুন নেছা, শরীফ উদ্দিন, সাইকন আলী, রুজিনা বেগম, সাদিকুর রহমান, শাহিন মিয়া, আল আমিন, বোরহান উদ্দিন সালিম উল্লাহ, উমর গনি, শাহীন মিয়া, আমির উদ্দিন প্রমুখের পরিবার। তারা বিরামপুর গ্রামে বিভিন্ন জনের জায়গায় ঘর তৈরি করে বসবাস করে আসছিলেন।
ঘর পেয়ে সাইকন আলী বলেন, দীর্ঘদিন পরের বাড়িতে ঘর তৈরি করে বসবাস করেছি। আজ নিজের ঘর হয়েছে।
ছুরত বিবি বলেন, নিজেরা এমন ঘর জীবনেও তৈরি করতে পারতাম না। সরকার দিছে তাই পাইছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের অঙ্গীকার কেউ গৃহহীন থাকবে না। আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। সারা দেশের গৃহহীনদের প্রধানমন্ত্রী বসতগৃহ দিচ্ছেন। জেলায় ৪ হাজার গৃহহীন মানুষকে ঘর দেওয়া হবে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।