বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলার বানিয়াচং উপজেলার কামালখানী ও মজলিশপুর গ্রামের লোকজনের মধ্যে হাওরে একটি জলমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুই গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র লাঠি, টেটা, বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের নারী-পুরুসসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।