সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

সুনামগঞ্জে গ্রেফতার ৩৬সুনামগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রত্যেকেই বিভিন্ন মামলা ও গ্রেফাতারি পরোয়ানাভুক্ত আসামি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ছাতকসহ ১১ টি উপজেলায় এক যোগে এ অভিযান পরিচালনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সারা দেশে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
/এসএম/