হবিগঞ্জে জেলা জামায়াত আমিরসহ ১৪ জন গ্রেফতার

হবিগঞ্জে জেলা জামায়াত আমিরসহ ১৪ জন গ্রেফতারহবিগঞ্জে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ কালে জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমানসহ দলটির ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেন,এসআই  সুদীপ রায়, সদর থানার এসআই  মিজানুর রহমান ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. মোশাহিদ আলী, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রটারি মো. নজরুল ইসলাম, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মুকিত পাঠান, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মহসিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা বাউশা ইউপি জামায়াতের সভাপতি আহম্মদ আলী, হবিগঞ্জ আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নাছির উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. ইমান আলী, চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল খালেক, বানিয়াচং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আব্দুর রাজ্জাক খান, বানিয়াচং থানা জামায়াতের সভাপতি মো. মজিবুর রহমান ও লাখাই থানা জামায়াতের সভাপতি মো. নুরউদ্দিন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ সংক্রান্ত গোপন সভা চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ এক হাজার টাকা, ৪ হাজার একশ লিফলেট, ৭০টি জিহাদি বই, পাঁচশটি দাওয়াত পত্র ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মাকসুদুর রহমান মনির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
/এসএম/