মৌলভীবাজারে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন

মৌলভীবাজারে তর্কের জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে নাদিম হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাদিম হোসেন মৌলভীবাজার শহরের বেড়ি পার এলাকার আবুল হোসেনের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, চাণক্য বাজারে ওরস উপলক্ষে মেলায় তর্কের জের ধরে নাদিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান চলছে।
/এএ/