পাহাড়ে ধস: সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সিলেট-আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ স্টেশন হয়ে সিলেট যাওয়ার পথে ২৯১ নং সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।
ট্রেন চলাচল স্বাভাবিক করতে সেতুটি মেরামতের কাজ চলছে বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।
পাহাড় ধসের কারণে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস আর ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে বলেন, লাউয়াছড়া বনের ভেতরে ২৯১ নং সেতুটি মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কী পরিমাণ সময় লাগতে পারে তা এখনও বলা যাচ্ছে না।
/এআর/