হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ টহল পুলিশ আহত

সড়ক দুর্ঘটনাহবিগঞ্জে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ টহল পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলাল লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লাখাই সড়কের বামকান্দি এলাকায় ৪ পুলিশ সদস্য একটি সিএনজি অটোরিক্সা দিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি উল্টে যায়। এতে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির টিএসআই রবিউল ইসলাম, কনস্টেবল মিজানুর রহমান, বাবুল মিয়া ও নুরুল হুদা গুরুতর আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পিকআপ ভ্যানটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।
/এমএনএইচ/