শ্রীমঙ্গলে গৃহবধূ নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে তার স্বামী হাবিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিব শ্রীমঙ্গল উপজেলার পাত্রীকুল গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পারিবারিক কলহের জেরে গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার গরম পানি দিয়ে গৃহবধূ মনোয়ারাকে ঝলসে দেন তার স্বামী। এ ঘটনার দুইদিন পর মনোয়ারার ভাই মো. শাহীন মিয়া একটি মামলা করেন।
তিনি আরও বলেন, মনোয়ারার স্বামী ও শাশুড়িসহ চারজনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/