হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহতহবিগঞ্জ শহরে মাইক্রোবাস চাপায় শিপন মিয়া (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় শিখন স্কুলের ছাত্র। সে শহরের কামড়াপুর এলাকার জলিল মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ৯ টার দিকে শহরের খাজা গার্ডেন সিটির সংলগ্ন সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে শিপন ও তার ভাই আকাশকে সঙ্গে নিয়ে চৌধুরীবাজার থেকে অটোরিকশায় শায়েস্তানগর যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি হার্ড ব্রেক করলে শিপন ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
এরপর স্থানীয় লোকজন শিপনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক ডা. বলরাম তাকে মৃত ঘোষণা করেন।
/এনএস/